বাংলাদেশ
স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা — শিক্ষাবিদদের সতর্কতা
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা | ছবি: উইকিমিডিয়া কমন্স
সরকারি বিদ্যালয়ে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে আবার পরীক্ষার ভিত্তিতে ভর্তির বিষয়ে আলোচনা চলছে।
শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করে বলেছেন, লটারির পরিবর্তে পরীক্ষাপদ্ধতি চালু করা হলে শিশুদের ওপর মানসিক চাপ বাড়বে এবং কোচিং বাণিজ্য মাথাচাড়া দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক বলেন, "শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবতে হবে। পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে প্রাথমিক স্তরেই অহেতুক প্রতিযোগিতা তৈরি হয়।"
