চাকরি

তথ্য অধিদফতরে ৬৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু ১ এপ্রিল

তথ্য অধিদফতরে ৬৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন শুরু ১ এপ্রিল

বাংলাদেশ সচিবালয় | ছবি: উইকিমিডিয়া কমন্স

তথ্য অধিদফতরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৮টি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে সহকারী তথ্য অফিসার, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান, ড্রাইভার প্রভৃতি।

গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু: ১ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল ২০২৬

আগ্রহী প্রার্থীরা https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।