বিশ্ব

ইরানে এখনও হাজারো লক্ষ্যবস্তু, তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েলি সেনাবাহিনী

ইরানে এখনও হাজারো লক্ষ্যবস্তু, তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েলি সেনাবাহিনী

ইরানের জাতীয় পতাকা | ছবি: উইকিমিডিয়া কমন্স

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। আজ সোমবার এই যুদ্ধের ১৭তম দিন। ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানে এখনো হাজারো লক্ষ্যবস্তু রয়েছে এবং অন্তত তিন সপ্তাহের সামরিক পরিকল্পনা প্রস্তুত।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কফি পানের ভিডিও প্রকাশ করে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেলের দাম ব্যারেলপ্রতি ৯৮ ডলারে পৌঁছেছে।

সম্পর্কিত সংবাদ