বিশ্ব

পারমাণবিক সক্ষম নতুন রকেট লঞ্চার পরীক্ষা করল উত্তর কোরিয়া

পারমাণবিক সক্ষম নতুন রকেট লঞ্চার পরীক্ষা করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার জাতীয় পতাকা | ছবি: উইকিমিডিয়া কমন্স

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে পরীক্ষাটি তদারক করেন। নতুন রকেট ব্যবস্থা ৩০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে।

সম্পর্কিত সংবাদ